রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনার পরপরই এর বিস্তারিত জানতে কাজ শুরু করেছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ কিংবা আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি ওসি।