মুফতী মিছবাহর ৯ বিয়ে সাজানো নাটক, হেনস্তা করতেই মিথ্যা মামলা; আদালতে জামিন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক, লেখক ও ৩১৩  কোম্পানির চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিছবাহর বিরুদ্ধে দায়ের করা ৯ বিয়ে ও যৌতুকের মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে মুফতী মিছবাহ বলেছেন, অভিযোগগুলোর পক্ষে বাদীপক্ষ যথেষ্ট প্রমাণ দিতে পারেনি। তবে মামলার অভিযোগ ও পাল্টা দাবিগুলোর সত্যতা চূড়ান্তভাবে আদালতের বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

গত ২০ আগস্ট তাঁর স্ত্রী হুমায়রা জান্নাত ওরফে নাঈমা যৌতুক আইনের ৩ ধারায় সিএমএম আদালতে মামলাটি করেন। মামলায় তিনি মুফতী মিছবাহর বিরুদ্ধে একাধিক বিয়ে, কাবিন রেজিস্ট্রি না করা এবং ১০ আগস্ট রাতে মারধর করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ আনেন।

অন্যদিকে মুফতী মিছবাহ এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁদের বিয়ে ২৯ মে ২০২১ তারিখে কাবিন রেজিস্ট্রির মাধ্যমে সম্পন্ন হয়। তাঁর দাবি, এ সংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার এজাহারে তাঁকে ৯টি বিয়ের কথা বলা হলেও বাদীর বিভিন্ন বক্তব্যে বিয়ের সংখ্যা নিয়ে অসঙ্গতি রয়েছে।

মুফতী মিছবাহর আরও দাবি, ১০ আগস্ট রাতে মারধর ও যৌতুক দাবির অভিযোগও সঠিক নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই দিনের সিসিটিভি ফুটেজে তাঁর চলাচলের ভিন্ন তথ্য রয়েছে। মামলার কয়েকজন কথিত সাক্ষীও অভিযোগ অস্বীকার করে ভিডিও বক্তব্য দিয়েছেন বলে তিনি দাবি করেন।

এছাড়া ২০২০ সালের একটি অভিযোগের সঙ্গে কুতুবখালী স্টিল ভবনের প্রসঙ্গ যুক্ত করা হয়েছে বলেও জানান মুফতী মিছবাহ। তাঁর দাবি, ভবনটি ২০২৪ সালে উদ্বোধন হওয়ায় ২০২০ সালের অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২০ সালে নাঈমার দেওয়া একটি হলফনামা ও পরবর্তী বক্তব্যের সঙ্গে বর্তমান মামলার কিছু অভিযোগের অসঙ্গতি রয়েছে।

মুফতী মিছবাহ অভিযোগ করেন, তাঁকে সামাজিকভাবে হেয় করা, ব্যক্তিগত ভাবমূর্তি ও তাঁর প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন  করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। তাঁর দাবি, এ ঘটনায় তাঁর কোম্পানির বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি তাঁর দেড় বছরের সন্তান আফরাদ বিন মিছবাহর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত