বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়, সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের চলমান কয়েকটি ঘটনা নিয়ে সরকারের অবস্থান ও প্রাথমিক তদন্তের ফল তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে হামলা এবং জাসদ কার্যালয়ে সাম্প্রতিক অভিযানের বিষয়টি প্রাধান্য পায়।

নিউগিনি প্রোপার্টিজে (সালমান মুক্তাদিরের অফিস) ভাঙচুরের নেপথ্যে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, মূলত একটি 'ভেস্টেড প্রোপার্টি' বা অর্পিত সম্পত্তির দখল-বেদখলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন সালমান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জড়িত বলে সালমান মুক্তাদির যে ঢালাও অভিযোগ করেছেন এবং চাঁদাবাজির কথা বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে এই ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত করা হবে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে একটি মামলা রুজু হতে পারে।

অন্যদিকে, জাসদ অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়েও এদিন কথা বলেন সালাহউদ্দিন আহমদ। কাউকে কেবল হয়রানি করার উদ্দেশ্যে ওই কার্যালয় থেকে গ্রেফতার করা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। মন্ত্রীর ভাষ্যমতে, সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে, জাসদ অফিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। আটককৃতরা নতুন করে কোনো নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, প্রশাসন এখন সেটিই নিবিড়ভাবে খতিয়ে দেখছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত