বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী তিনি দলীয় পদ ছেড়ে দেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন মির্জা ফখরুল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন।
রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দুপুরের পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর সংবিধান অনুযায়ী মির্জা ফখরুলের দলীয় পদ ছাড়ার এই সিদ্ধান্ত নেওয়া হলো।