সরকারের প্রথম ১৮০ দিন: মন্ত্রীদের পারফরম্যান্সে নজর, আসতে পারে রদবদল

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চব্বিশ পরবর্তী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনের কর্মপর্ব এখন মন্ত্রীদের জন্য বড় ধরনের মূল্যায়নের পর্যায়ে পরিণত হয়েছে। সরকারের ভেতরে ও দলের বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা চলছে—কে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছেন, আর কার পারফরম্যান্সে ঘাটতি রয়েছে।

মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ড এরই মধ্যে সরকারকে বিব্রত করেছে। এসব ঘটনায় দেশজুড়েও সমালোচনা হয়েছে। ফলে মন্ত্রীদের সাফল্য-ব্যর্থতার সামগ্রিক চিত্র নিয়ে সরকারপ্রধান শিগগিরই আলোচনা করবেন বলে দলীয় দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সবকিছু মিলিয়ে যারা যতটুকু পারফর্ম করতে পারার কথা ছিল তারা সেভাবে পারছেন কিনা এটা নিয়ে তো প্রশ্ন আছেই। একটা সময়সীমা তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঠিক করে দেয়াই হয়েছে। সে সময়সীমার মধ্যে এ পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হতে পারবেন সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে।

১৮০ দিনের মূল্যায়নের ফল শুধু মন্ত্রীদের পারফরম্যান্সের তালিকায় সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। এর সঙ্গে মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদলের সম্ভাবনাও সামনে এসেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, এই ১৮০ দিন হলো একটা প্রাইমারি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ৫ বছর আমরা সরকারকে চালাব। যারা অভিজ্ঞ ও অভিজ্ঞতা অর্জন করেছেন তারা হয়তো থাকবেন। আবার যদি মনে করেন সে রাষ্ট্রের জন্য অপরিহার্য নয়, তাহলে প্রধানমন্ত্রী চাইলে তার কাজের জন্য, দেশের জন্য, সুবিধার জন্য তাকে পরিবর্তন করতে পারেন।

দলের নেতাদের বক্তব্যে স্পষ্ট, মন্ত্রিসভায় কে থাকবেন এবং কার দায়িত্বে পরিবর্তন আসবে—চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটা সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন প্রাধানমন্ত্রী নিজেই। তিনি কখন সরকারের মন্ত্রিপরিষদ রিসাফল করবেন, রদবদল করবেন কিনা নাকি করবেন না- এটার প্রধানতম দায়িত্ব হচ্ছে তার।

দলীয় নীতিনির্ধারকদের মতে, ১৮০ দিনের এই পর্বকে কেবল মন্ত্রীদের ব্যক্তিগত কর্মদক্ষতা যাচাইয়ের সময় হিসেবে দেখা হচ্ছে না। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা এগিয়েছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের কাজের ফলাফল কতটা সামঞ্জস্যপূর্ণ—সেই হিসাবও এই মূল্যায়নের অংশ।

ফলে প্রথম ১৮০ দিনের এই পর্যালোচনায় মন্ত্রীদের কাজের পাশাপাশি সরকারের সামগ্রিক কার্যক্রমও গুরুত্ব পাবে। আর সেই মূল্যায়নের পর মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনা হবে কি না, সে সিদ্ধান্ত নির্ভর করবে প্রধানমন্ত্রী কীভাবে এই হিসাবকে মূল্যায়ন করেন তার ওপর।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত