২০০১-২০২৬: রাজনৈতিক সহিংসতায় নিহত ৬,০৯১, আলোচনায় নির্বাচনী সহিংসতা

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার প্রভাব এবং গণতান্ত্রিক রূপান্তরের পথে এর চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে আলোচনা সভা হয়েছে। সভায় নির্বাচনী সহিংসতা কমাতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটার শিক্ষা ও নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অধিকার ও ইপিডির যৌথ আয়োজনে ‘২০২৬ সালের নির্বাচনে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা: গণতান্ত্রিক রূপান্তরের পথে প্রভাব’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধিকার-এর পক্ষ থেকে ইপিডির সহযোগিতায় পরিচালিত নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন কোরবান আলী। অধিকার-এর পরিচালক তাসকিন ফাহমিনার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী সহিংসতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

সূচনা বক্তব্যে তাসকিন ফাহমিনা জানান, অধিকার-এর তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে ৬ হাজার ৯১ জন নিহত এবং ২ লাখ ৫৩ হাজার ৪০ জন আহত হয়েছেন।

আলোচনায় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা মূল্যায়নে স্কোরকার্ড চালুর প্রস্তাবও উঠে আসে। বক্তারা বলেন, যারা রাজনীতিকে একমাত্র পেশা হিসেবে নিয়েছেন, তাদের মধ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবণতা দেখা যায়। একই সঙ্গে সংসদ সদস্যদের বড় একটি অংশ ব্যবসায়ী হওয়ায় জনকল্যাণের পরিবর্তে মুনাফা অর্জনের প্রতি তাদের মনোযোগ বেশি থাকে বলেও মত দেওয়া হয়।

রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক মানসিকতা ধারণ না করলে রাষ্ট্রের গণতন্ত্রায়ণ সম্ভব নয় বলেও সভায় মত দেন বক্তারা। তাদের মতে, দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট মানসিকতার পরিবর্তে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠা করা প্রয়োজন।

নির্বাচনে দলীয় এজেন্ট নিয়োগের বর্তমান ব্যবস্থারও সমালোচনা করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচন প্রভাবিত বা ম্যানিপুলেট করার সুযোগ তৈরি হয় বলে সভায় মত দেওয়া হয়। এ কারণে দলীয় এজেন্ট নিয়োগ ব্যবস্থা বাতিলের আহ্বান জানান বক্তারা।

রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় না এনে আক্রান্ত ব্যক্তিদের হয়রানি করার প্রবণতাকেও নির্বাচনী সহিংসতা অব্যাহত থাকার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করা জরুরি।

ইপিডির প্রকল্প পরিচালক এনাসথেসিয়া উইবাওয়া বলেন, প্রতিবেদনে উঠে আসা তথ্য ও সুপারিশ বিবেচনায় নিলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা প্রতিরোধে তা ভূমিকা রাখতে পারে।

নির্বাচনী সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত সংলাপ এবং নির্বাচন-পরবর্তী মূল্যায়ন বা পোস্ট ইভ্যালুয়েশন প্রক্রিয়া চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভোটার শিক্ষার প্রসার, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং আচরণবিধি আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি প্রায় দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তার মতে, এটি দলের গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান ও মারদিয়া মমতাজ, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন এস মুরশিদ।

প্যানেল আলোচনায় অংশ নেন এবি পার্টির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত