গ্যাস সরবরাহে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের সম্ভাব্য সব পদক্ষেপের খোঁজ দেবেন।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। তিনি বলেন, ত্রুটিপূর্ণ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ এগিয়ে চলছে, এবং আশা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

গত সপ্তাহে এফএসআরইউটিতে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ার পর দুর্ঘটনার কারণে এটি আমদানিকৃত এলএনজিকে গ্যাসে রূপান্তর করতে পারছে না। বাংলাদেশের গ্যাসের চাহিদার একাংশ দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পূরণ হয়, বাকি অংশ আমদানিকৃত এলএনজি এফএসআরইউর মাধ্যমে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গত কয়েকদিন ধরে গ্যাস সরবরাহ সীমিত রাখতে হচ্ছে, যার প্রভাব আবাসিক এলাকা, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং যানবাহনেও পড়েছে।

এই পরিস্থিতিতে গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেন। আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন কুয়ালালামপুরে গিয়ে ওই চিঠি হস্তান্তর করেন। একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান সংকটের বিবরণ তুলে ধরে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। আনোয়ার ইব্রাহিম তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে দ্রুত সমাধানের সব প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সমস্যা সমাধানে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকালে এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিমের সঙ্গে আলোচনায় তারা তাদের কর্মপরিকল্পনা ব্যক্ত করেন এবং এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করে সঠিকভাবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান। এই আলোচনার পর সরকারপক্ষ কিছুটা আশ্বস্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল নিরবচ্ছিন্নভাবে এক্সিলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রতি মুহূর্তে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত