নেত্রকোণার মাদ্রাসায় নারীসহ প্রভাষকের সিসিটিভি ফুটেজ ফাঁস, বিষয়টি ধামাচাপার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর কথিত আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার পর প্রভাষক মাওলানা মো. এহেসানুল হক পদত্যাগ করেছেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়।

তবে ঘটনার প্রায় এক মাস পরও আইনি ব্যবস্থা না নেওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যদিও অধ্যক্ষ দাবি করেছেন, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গত ১১ ও ১৭ আগস্টের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এহেসানুল হক মাদ্রাসার অনার্স বিভাগের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত প্রভাষক ছিলেন। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলায়।

প্রকাশিত ফুটেজে ১৭ আগস্ট সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে একটি কক্ষে বোরকা পরা এক নারীর সঙ্গে এহেসানুল হককে টেবিলে বসে কথা বলতে দেখা যায়। পরে তাঁকে ওই নারীর চেয়ারের পেছনে ও পাশে ঘনিষ্ঠ অবস্থানে দেখা যায় বলে ফুটেজ পর্যালোচনায় জানা গেছে। ২০ আগস্টের আরেকটি ফুটেজেও একই নারীকে দেখা যায়।

মাদ্রাসার প্রভাষক নাজনিন নাহার জানান, অফিস কক্ষের সিসিটিভি মনিটরে এক কক্ষে নারী ও পুরুষের অপ্রীতিকর আচরণ দেখতে পেয়ে তিনি সহকর্মী মুবাশশেরা ম্যাডামকে বিষয়টি দেখান। আরেক প্রভাষক মেহেবুবে আলম জেবিন বলেন, দ্বীনি প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে ফুটেজ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে আরেক প্রভাষক মো. হেদায়েত উল্ল্যাহকে হেনস্তা করার অভিযোগও উঠেছে। তাঁর বিরুদ্ধে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করার অভিযোগ তোলা হচ্ছে বলে জানা গেছে। হেদায়েত উল্ল্যাহ বলেন, তিনি শুধু এক শিক্ষকের অনুরোধে সিসিটিভি ফুটেজ দেখে অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছিলেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য বিষয়টি প্রশাসনিকভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের দাবি, পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য অভিযুক্ত প্রভাষকের আত্মীয় হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখার পরও এক মাস ধরে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন অভিযোগ অস্বীকার করে জানান, ২০ আগস্ট শিক্ষকেরা বিষয়টি দেখার পর এহেসানুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ক্ষমা চান। পরে ২৬ আগস্ট ফুটেজ পর্যালোচনা করে তাঁকে প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাঁর কক্ষের তালা পরিবর্তন করা হয়।

অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর এহেসানুল হক পদত্যাগ করলে শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় তা গ্রহণ করা হয় এবং তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। তিনি আরও বলেন, পুরো বিষয়টি মাদ্রাসার গভর্নিং বডি, জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষের আপত্তি নেই বলেও জানান অধ্যক্ষ।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত