চাঁদপুরে দুই মাদক কারবারিকে সংশোধনের লক্ষ্যে তাবলিগে পাঠাল পুলিশ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বারবার মাদক মামলায় গ্রেপ্তার ও কারাভোগের পরও অপরাধে জড়িয়ে পড়া চাঁদপুরের কচুয়ার দুই মাদক কারবারিকে সংশোধনের উদ্যোগ নিয়েছে পুলিশ। তাদের তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানো হয়। সফর শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানায় ফিরে জালাল ও হেলাল মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় মাদকসংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়তেন।

এ পরিস্থিতিতে কেবল মামলা ও শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিক ও মানসিক পরিবর্তনের উদ্যোগ নেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। স্থানীয়দের সহযোগিতায় জালাল ও হেলালকে থানায় ডেকে এনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

মঙ্গলবার জোহরের নামাজ শেষে তারা কচুয়া থানায় ফিরে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই ব্যক্তি মাদক কেনাবেচা ও সেবন সম্পূর্ণভাবে পরিহারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার অঙ্গীকার করেন।

ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু আইনি পদক্ষেপ ও মামলা করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য অপরাধীদের নৈতিক ও মানসিক পরিবর্তনও জরুরি।

তিনি বলেন, ‘আমরা চাই তারা অপরাধের পথ পরিহার করে সমাজে একজন দায়িত্বশীল ও ভালো নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকুক।’

পুলিশের এই সংশোধনমূলক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসা পেয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত