ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ঠিকাদারি দেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই বিএনপির দুই সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি দেশীয় কনসোর্টিয়াম নৌপরিবহন মন্ত্রণালয়ে গোপনে প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছে। এতে আন্তর্জাতিক জিটুজি (সরকার-সরকার) চুক্তি প্রক্রিয়া ও আরপিও লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এনসিটি টার্মিনাল, যেখান দিয়ে সবচেয়ে বেশি কনটেইনার ওঠানামা হয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে জিটুজি চুক্তি ও বিশেষ আইনের অধীনে এই টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডকে ঠিকাদারি দেওয়ার প্রক্রিয়া চলছে। চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আধুনিক যন্ত্রপাতি ও ক্রেন আনবে। ১৫ বছর পরিচালনার পর তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও বন্দর কর্তৃপক্ষকে এই চুক্তি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। জিটুজি আলোচনা চলার মধ্যেই গত ২৮ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি গোপন প্রস্তাব জমা দেয় ‘সাইফ-কসমস-এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম’। এই কনসোর্টিয়ামের প্রস্তাবে স্বাক্ষর করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন এবং কসমস এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার হাসান বিন আশরাফ। নতুন জোটের প্রস্তাব অনুযায়ী, তারা প্রতি কনটেইনার ওঠানামায় বন্দরের কাছে ৬৯ ডলার করে মাশুল চায়। বন্দর বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জিটুজি আলোচনা চলাকালে মাঝপথে কোনো দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান এভাবে সমান্তরাল প্রস্তাব জমা দিতে পারে না। দুই এমপির সংশ্লিষ্টতা ও আরপিও বিতর্ক এই কনসোর্টিয়ামের সঙ্গে ক্ষমতাসীন দল বিএনপির দুজন সংসদ সদস্য সরাসরি যুক্ত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য। আর কসমস এন্টারপ্রাইজের চেয়ারম্যান হলেন লক্ষ্মীপুর-৪ আসনের এমপি ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। কনসোর্টিয়ামে স্বাক্ষর করা ব্যারিস্টার হাসান বিন আশরাফ হুইপ নিজানের ছেলে। চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘হুইপ আশরাফ উদ্দিন নিজান সাহেবের মালিকানাধীন কসমস এন্টারপ্রাইজ এবং সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মালিকানাধীন এভারেস্ট পোর্ট সার্ভিসকে নিয়ে সাইফ পাওয়ারটেক একটা প্রস্তাব দিয়েছে শুনেছি। এখন এই ধরনের প্রস্তাব দেওয়া নিয়ে আরপিওতে কী বলা আছে সেটা আমার জানা নেই। তবে প্রস্তাব যে কেউ দিতে পারে। আমার কথা হলো দেশের স্বার্থ বিবেচনা করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।’ নতুন রূপে পুরোনো সিন্ডিকেট রাজনৈতিক পটপরিবর্তন...

$post['title']

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

$post['title']

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

$post['title']

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার