লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা তথ্যসেবা কেন্দ্রের কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ, কম্পিউটার, বড় পিসি (সিপিইউ) এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ অর্থ চুরি করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চুরি হওয়া কম্পিউটার ও ল্যাপটপে ইউনিয়নবাসীর হাজার হাজার গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংরক্ষিত ছিল। ফলে মূল্যবান সরঞ্জাম ও অর্থের পাশাপাশি প্রয়োজনীয় সরকারি তথ্য হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ইউনিয়নবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল এবং গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি জানতে পেরেছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতোই কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এবার দলীয় প্রতীক না থাকায় এই নির্বাচন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি...
যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত
নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি
গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু
বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’