অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবদীন (ঢাকা-৪) এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।  

$post['title']

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার