লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটির মীরগঞ্জ বাজার শাখা অফিস প্রাঙ্গণে ১৫জুন/২০২৬ সোমবার চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ: ডাঃ শায়লা আরেফিন উর্মি, ডাঃ দেবজ্যোতি ঘোষ, ডাঃ রুকাইবা ঝিলিক, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ডাঃ জীম সাগর, ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ মোঃ আশরাফুল হক মারুফ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,বৃহত্তম নোয়াখালীতে প্রায় ২০টি শাখা রয়েছে। তন্মধ্যে রায়পুর উপজেল ৫টি সক্রিয় শাখা রয়েছে। প্রত্যেকটি শাখায় "পল্লী মঙ্গল" গ্রাহক ও জনকল্যাণে আর্থিক লেনদেনের পাশাপাশি চিকিৎসা সেবার উদ্যোগ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন ,মীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার , হিসাবরক্ষক আলমগীর হোসেন , প্রমুখ। দীর্ঘদিন থেকে প্রতি বছরে ২ বার পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা এ সেবা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজার নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ ও চক্ষু রোগীদের চিকিৎসায় চোখ উপযোগী চশমা এবং ড্রপ বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে গ্রাহক ও জনস্বার্থে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। অত্র শাখার হিসাব রক্ষক আলমগীর হোসেন বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই। বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ - প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। উল্লেখ্য বৃহত্তম নোয়াখালীতে পল্লী মঙ্গল সংস্থাটির...
লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা তথ্যসেবা কেন্দ্রের কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ, কম্পিউটার, বড় পিসি (সিপিইউ) এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ অর্থ চুরি করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চুরি হওয়া কম্পিউটার ও ল্যাপটপে ইউনিয়নবাসীর হাজার হাজার গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংরক্ষিত ছিল। ফলে মূল্যবান সরঞ্জাম ও অর্থের পাশাপাশি প্রয়োজনীয় সরকারি তথ্য হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনার খবর...
‘মাদক নয়- শিক্ষা চাই- চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলার চরআবাবিল ইউপির হায়দরগন্জবাজারের বটতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে ওঠা উত্তর চরআবাবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা–এর ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা ঘোষণার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে হায়দরগঞ্জ বাজার ব্যবসায়ী ও নাগরিক কমিটির উদ্যোগে বটতলা এলাকায় সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা “ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা চাই”—এই শ্লোগান দেন। মানববন্ধন শেষে হায়দরগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধি মো. লিটন, মো. ওয়াশিম, মুরাদ হোসেন, ঝর্ণা বেগম, খোরশেদ আলম লিটন ও মাহবুবুল কবির সুমনের স্বাক্ষরিত একটি স্মারক...
গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পেতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ। দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ইউনিয়নটি এ স্বীকৃতি অর্জন করেছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি নয়ন বেগমের আন্তরিক প্রচেষ্টায় এ পর্যন্ত গ্রাম আদালতে দায়ের হওয়া ২১২টি মামলার মধ্যে ১৭৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে ৫ থেকে ৬টি মামলা নিষ্পত্তি হচ্ছে। আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং গ্রাম...
লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে প্রায় চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ভোররাতে (১৩ জুন) সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকার পাশে ঢালী বাড়ির ব্যবসায়ী আমানত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষি আমানত হোসেন বলেন, “গত প্রায় ৩৫ বছর ধরে প্রায় দেড় বিঘা পুকুর লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। রেণু পোনা ও খাদ্যসহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল, কিছুদিন পর মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আয় হবে। কিন্তু শনিবার ভোরে আ...