লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটির মীরগঞ্জ বাজার শাখা অফিস প্রাঙ্গণে ১৫জুন/২০২৬ সোমবার চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ: ডাঃ শায়লা আরেফিন উর্মি, ডাঃ দেবজ্যোতি ঘোষ, ডাঃ রুকাইবা ঝিলিক, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ডাঃ জীম সাগর, ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ মোঃ আশরাফুল হক মারুফ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,বৃহত্তম নোয়াখালীতে প্রায় ২০টি শাখা রয়েছে। তন্মধ্যে রায়পুর উপজেল ৫টি সক্রিয় শাখা রয়েছে। প্রত্যেকটি শাখায় "পল্লী মঙ্গল" গ্রাহক ও জনকল্যাণে আর্থিক লেনদেনের পাশাপাশি চিকিৎসা সেবার উদ্যোগ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন ,মীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার , হিসাবরক্ষক আলমগীর হোসেন , প্রমুখ। দীর্ঘদিন থেকে প্রতি বছরে ২ বার পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা এ সেবা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজার নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ ও চক্ষু রোগীদের চিকিৎসায় চোখ উপযোগী চশমা এবং ড্রপ বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে গ্রাহক ও জনস্বার্থে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। অত্র শাখার হিসাব রক্ষক আলমগীর হোসেন বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই। বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ - প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। উল্লেখ্য বৃহত্তম নোয়াখালীতে পল্লী মঙ্গল সংস্থাটির...
লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে প্রায় চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ভোররাতে (১৩ জুন) সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকার পাশে ঢালী বাড়ির ব্যবসায়ী আমানত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষি আমানত হোসেন বলেন, “গত প্রায় ৩৫ বছর ধরে প্রায় দেড় বিঘা পুকুর লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। রেণু পোনা ও খাদ্যসহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল, কিছুদিন পর মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আয় হবে। কিন্তু শনিবার ভোরে আ...
রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামে জমি ও মন্দির নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চরপাতা এর দক্ষিণ চরপাতা এলাকায় ঠাকুরবাড়ির হিন্দু সম্প্রদায়ের কাজল দাস ও সুমন সাহার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, দক্ষিণ চরপাতা গ্রামের ঠাকুরবাড়িতে ১৯৯৫ সালে নির্মিত গোপাল গিরিধারী মন্দিরে দীর্ঘ ৩৩ বছর ধরে ভক্তরা পূজা-অর্চনা করে আসছেন। তবে একই এলাকার সুমন সাহার পক্ষ এ...
লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার মহিলা কলেজ সড়কে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহাল সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও ঠিকমতো চলাচল করতে পারছেন না। বর্তমানে দেখে বোঝার উপায় নেই যে এখানে একসময় একটি পাকা সড়ক ছিল। পানি নিষ্কাশনের লক্ষ্যে সড়কে ড্রেন নির্মাণে পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত ১৬ কোটি ৫৭ লাখ টাকার দুটি প্রকল্পের টেন্ডার হয়েছে। তবে ড্রেন নির্মাণের জন্য খনন করে তোলা মাটি রাস্তার প...
লক্ষ্মীপুরের রায়পুরে বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রায়পুর সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্ব...
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গড়ে ওঠা ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় তিনটি সেতুও (ব্রিজ) অপসারণ করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী ব্রিজ এলাকা থেকে খাসেরহাট বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে বংশী ব্রিজ...