৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক আসরে যাওয়ার জন্য জমা পড়া চলচ্চিত্রগুলোর দীর্ঘ পর্যালোচনা শেষে ছয় সদস্যের বাছাই কমিটি চূড়ান্তভাবে সিনেমাটিকে বেছে নিয়েছে। অস্কারে যাওয়ার এই দৌড়ে শুরুতে পাঁচটি সিনেমা থাকলেও বাছাইপ্রক্রিয়া চলাকালে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে লড়াই নেমে আসে চারটিতে। ‘রইদ’ ছাড়া বাকি তিনটি প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্র ছিল রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ছিল এই প্রক্রিয়ায় সিনেমা জমা দেওয়ার শেষ দিন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম (কচি) সর্বসম্মত এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। তিনি একই সঙ্গে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজেরও সভাপতির দায়িত্ব পালন করছেন। ড. জহিরুল ইসলাম কচির নেতৃত্বে গঠিত এবারের নির্বাচন কমিটিতে আরও ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি। এই কমিটির চুলচেরা বিশ্লেষণের পরই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আনুষ্ঠানিক ছাড়পত্র পেল সিনেমাটি। এখন বিশ্বমঞ্চে অস্কারের পরবর্তী বাছাই ধাপগুলো পার হওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ‘রইদ’-কে।
ভারতের স্বাধীনতার ইতিহাসের একটি তুলনামূলক কম আলোচিত সময়কে বড় পর্দায় আনছেন পরিচালক সুধীর মিশ্র। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ি। বলিউডের এই অভিনেতার ক্যারিয়ারে এটিই প্রথম গান্ধীর চরিত্রে অভিনয়। সিনেমাটির গল্প আবর্তিত হবে গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ ২১ দিন ঘিরে। ভারত যখন স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং দিল্লি ক্রমেই দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পরিণত হচ্ছিল, সেই সময়ের ঘটনাপ্রবাহ থাকবে গল্পের পটভূমিতে। তবে স্বাধীনতার সময়কার বহুল পরিচিত ঐতি...
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান মামলা নতুন করে আলোচনায় আসার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী শাবনূর। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ শাবনূর তাঁর পোস্টে সালমান শাহ, চলমান মামলা কিংবা সাম্প্রতিক কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। ফলে তাঁর বক্তব্যটি কোন বিষয়কে উদ্দেশ করে দেওয়া, তা তিনি নিজে স্পষ্ট করেননি। তবে পোস্টটি এসেছে এমন সময়ে, যখন সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলাটি ন...
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলাটিতে এর আগে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, ২০২৫ সালের ন...
অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে অভিনয় ছাড়ার আলোচনা তৈরি হলেও সেটিকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি। হাসান মাসুদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পছন্দের ও মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় তিনি নিয়মিত অভিনয়ে ছিলেন না। প্রায় দুই বছর কোনো অভিনয়ের কাজ না করলেও এর মধ্যে মাঝেমধ্যে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পছন্দের বা মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় নিয়মিত অভিনয়ে...
দুই বাংলার জনপ্রিয় দুই সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার এবার লন্ডনের দর্শকদের সামনে একসঙ্গে গান শোনাবেন। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই কনসার্টের। ‘মেগা কনসার্ট ২০২৬’ নামের এই আয়োজনের গেট স্থানীয় সময় বিকেল ৩টায় খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। কনসার্টটির আয়োজন করছে আইঅন টিভি। শিল্পী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশের আজব কারখানা। লন্ডনে প্রথমব...