প্রকাশ : ... | ... | ...

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে পোস্ট, রাজিব আটক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে মিরপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগুন দেওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে পোস্ট করেন রাজিব চন্দ্র দাস। পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সূত্র ধরেই তাকে শনাক্ত করে আটক করা হয়েছে।