প্রকাশ : ... | ... | ...

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলিতে নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাটের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটের খাজনা আদায় শেষে ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন রিপন হোসেন ও আব্দুস সালাম। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে, আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।