প্রকাশ : ... | ... | ...

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়কে নেমেছেন পোশাকশ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় তাদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ চলাকালে কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।