| ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভরদুপুরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। জানা গেছে, বেলা ১২টার দিকে আইডিয়াল কলেজের মূল ফটকের সামনে এই উত্তেজনার সূত্রপাত হয়। মূলত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘাতের সৃষ্টি হয়। এই ঘটনায় আইডিয়াল কলেজের নতুন শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আকস্মিক এই হামলার শিকার হওয়া আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, তারা যখন বাড়ির পথ ধরেছিলেন, তখনই এই পরিস্থিতির মুখোমুখি হন। উদ্বিগ্ন ওই শিক্ষার্থী বলেন, “আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।” আক্রমণকারীদের ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কি কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।”