প্রকাশ : ... | ... | ...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হবে। ফল জানার পদ্ধতি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন।