প্রকাশ : ... | ... | ...

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট। নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসিম আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রন্টের সাধারণ সম্পাদক আল মামুন সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি, ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের উপদেষ্টা, শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট প্রফেসর সৈয়দ আজাদ এবং সংগঠনের উপদেষ্টা মোতাহার হোসেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম মোহাম্মদ হোসেন, ফ্রন্টের সিনিয়র সহসভাপতি শামীম মাহমুদ, সহসভাপতি মোর্শেদ আলম, উপদেষ্টা মাহবুব ও নুর মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন ফরহাদ মৃধা, মাহফুজ, নুরুজ্জামান লালটু ও মশিউর রহমানসহ শতাধিক নেতাকর্মী। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি আলোচনা সভায়ও যোগ দেন।