প্রকাশ : ... | ... | ...

‘মজলুম থেকে কীভাবে জালিম হয়, জামায়াতকে দেখলেই বোঝা যায়’: রাশেদ খাঁন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দিলেও দলটির বর্তমান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, একটি রাজনৈতিক দল কীভাবে ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হতে পারে, জামায়াতকে দেখলে তা বোঝা যায়। শনিবার (২২ আগস্ট) এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের রাজনৈতিক আচরণ ও নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে এসব মন্তব্য করেন তিনি। নিজের আগের অবস্থানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, “আমি এক সময় জামায়াতের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছি। যে সময় জামায়াত মজলুম ছিল, কিন্তু কীভাবে একটি দল মজলুম থেকে জালিমে পরিণত হয় তা জামায়াতকে না দেখলে বোঝা যায় না।” জামায়াতের নেতাকর্মীদের ভাষা ও আচরণ নিয়েও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, “জামায়াতের নেতাকর্মীদের কাজই হচ্ছে মানুষকে বাজে ভাষায় কথা বলা। তাদের মধ্যে সভ্যতা ও মূল্যবোধ নেই। এছাড়া তারা মানুষকে মূল্যায়ন করে না বললেই চলে।” জামায়াতকে এখনও যারা ‘মজলুম’ হিসেবে বিবেচনা করেন, তাদের সেই মূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। দলটির বক্তব্য ও বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এমন পরিচয়ের সামঞ্জস্য নেই বলে মত দেন তিনি। রাশেদ খাঁন বলেন, “জামায়াতকে অনেকে এখনও মজলুম বলে, কিন্তু জামায়াতের বক্তব্য শুনে কী মজলুম মনে হয়?” বিরোধী দলে থেকেও হুমকি দেওয়া, পেশিশক্তির ব্যবহার এবং ক্যাম্পাস ও হল দখলের মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ তুলে দলটির ভূমিকার সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর এই সহকারী প্রশ্ন রাখেন, “বিরোধীদলে থাকা সত্ত্বেও যারা এই ভাবে হুমকি, পেশিশক্তি ব্যবহার, ক্যাম্পাস দখল বা হল দখলের মতো কাজ গুলো যারা করতে পারে তারা কী আসলেই বিরোধী দল হতে পারে?”