প্রকাশ : ... | ... | ...

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন সদস্যদের নাম উল্লেখ করে বিএনপি জানিয়েছে, তাঁদের মেধা ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জন্য সুচিন্তিত পরামর্শ দেওয়ার প্রত্যাশা রয়েছে। এর ফলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁরা ভূমিকা রাখবেন বলে দলটি আশা করছে। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নামে পাঠানো হয়েছে।