প্রকাশ : ... | ... | ...

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেতা আশরাফুল হক ডনকে সালমান শাহ হত্যা মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা চলমান রয়েছে এবং সংস্থাটি এর তদন্ত করছে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও নানা জল্পনা রয়েছে। ঘটনার প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র অভিনেতা ডনকে আসামি করা হয়। এ ছাড়া ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকেও মামলায় আসামি করা হয়েছে।