প্রকাশ : ... | ... | ...

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, শুক্রবার মঞ্চে মাতাবেন ভক্তদের


সংযুক্ত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। আগামী শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নিতেই তার এই সফর। দীর্ঘদিন পর বাংলাদেশে তার আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান শুরু থেকেই তা নাকচ করে দেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই গায়ক। পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও আতিফ আসলামের জনপ্রিয়তা ব্যাপক। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ফলে তাকে আবারও বাংলাদেশের মঞ্চে সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এবারের আয়োজনটি বছরের অন্যতম বড় সংগীত উৎসবে পরিণত হবে।