প্রকাশ : ... | ... | ...

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি। দুই পর্বের আয়োজনই হবে টঙ্গীর তুরাগ তীরে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইজতেমার এই সূচি জানান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার। তিন দিনের এই পর্ব শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এতে জুবায়েরপন্থী অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্ব শুরু হবে পরের শুক্রবার, ১৫ জানুয়ারি। সাদপন্থী অনুসারীদের এই পর্ব চলবে ১৭ জানুয়ারি রোববার পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্বে মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টিও ব্রিফিংয়ে উঠে আসে। সালাহউদ্দিন আহমদ জানান, মাওলানা সাদের আগমনের বিষয়টি প্রচলিত ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে। ফলে ২০২৭ সালের জানুয়ারিতে এক সপ্তাহের ব্যবধানে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হবে।