প্রকাশ : ... | ... | ...

১২ কেজির এলপিজি সিলিন্ডারে বড় মূল্যবৃদ্ধি, কার্যকর আজ সন্ধ্যা থেকে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সরবরাহ সংকট ও বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) নতুন দর ঘোষণা করে বিইআরসি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ মূল্য কার্যকর হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার কারণে দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।