প্রকাশ : ... | ... | ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকটি ছিল একেবারেই সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে তাদের মধ্যে কথা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার তাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর নিজ কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী জানান, মর্মান্তিক ওই ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সেগুলো বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।