| ছবি: সংগৃহীত
দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম একযোগে নয়, বরং সময়, প্রয়োজন এবং নির্বাচিত সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, সম্ভাব্য সংস্কার কর্মসূচির কাঠামো নিয়ে আইএমএফের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য, পূর্বে যেসব নীতিগত বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচিত সরকারের নীতি ও সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে পরিবর্তন আনার কৌশল অনুসরণ করা হবে। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যেসব সংস্কার প্রয়োজন হবে, সেগুলো উপযুক্ত সময়ে বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং বাকি উদ্যোগগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হবে এবং তা দেশের প্রয়োজন, নীতিগত অগ্রাধিকার ও নির্বাচিত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে।