প্রকাশ : ... | ... | ...

বিশ্বকাপ ফাইনালের পরই অবসরের ঘোষণা দিলেন রেফারি স্লাভকো ভিনচিচ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন না। ৪৬ বছর বয়সী ভিনচিচের মতে, বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করার পর তার ক্যারিয়ারে অর্জনের মতো আর কিছু অবশিষ্ট নেই। তাই এ সময়কেই বিদায়ের জন্য উপযুক্ত মনে করেছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের আগে ইউরোপীয় ফুটবলের বড় দুই আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ২০২২ সালের ইউরোপা লিগ এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তিনি মূল রেফারি ছিলেন। গত সপ্তাহে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন এই স্লোভেনিয়ান। ম্যাচে তিনি আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান। তবে সেই সিদ্ধান্তই একমাত্র আলোচনার বিষয় ছিল না। ম্যাচ চলাকালে ভিনচিচের আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন। তার ব্যাখ্যা ছিল, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন। এ ছাড়া আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার নজর এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এসব সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আর্জেন্টিনা শিবির। পরে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকদের একটি গণস্বাক্ষর অভিযানও শুরু হয়।