| ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চার আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মামলায় চারজনের বিরুদ্ধেই কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যা করাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছিল। রায় ঘোষণার সময় হানিফসহ চার আসামিই পলাতক ছিলেন। ২০২৫ সালের ২ নভেম্বর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে মোট ১৮ জন সাক্ষ্য দেন। পরে দুই দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে আসে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।