প্রকাশ : ... | ... | ...

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর শুনানি শুরু


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী হাইকোর্টে শুনানি শুরু করেছেন। আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) হাইকোর্টে হিটু শেখের পক্ষে শুনানি শুরু করেন হাফিজুর রহমান খান। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। মামলাটিতে হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের পাশাপাশি তার করা আপিলেরও শুনানি চলছে। এর আগে গত ১২ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি তার বোনের শ্বশুর হিটু শেখ। ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর তা অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। এখন সেই ডেথ রেফারেন্স এবং হিটু শেখের আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে।